কেমন হয় এই সকল সুবিধা যদি একটি স্ট্যাকেই পাওয়া যায়? MERN stack
একজন ডেভেলপার হিসেবে আপনার ওয়েব এপ্লিকেশন কিংবা অ্যাপ ডেভেলপ করার ক্ষেত্রে সর্বপ্রথম চাহিদা কি থাকে? নিশ্চয়ই সিকিউরড, হাই-মেইনটেনেন্স, হাই-পারফরমেন্স এবং কার্যকর এপ্লিকেশন ডিজাইন করা?
কেমন হয় এই সকল সুবিধা যদি একটি স্ট্যাকেই পাওয়া যায়? তাই ওয়েব এপ্লিকেশন হোক কিংবা অ্যাপ বর্তমানে ওয়েব ডেভেলপারদের পছন্দের তালিকায় MERN জায়গা করে নিয়েছে। বেশ কার্যকর এবং গতিশীল ওয়েবসাইট ডেভেলপ করার ক্ষেত্রে MERN স্ট্যাক ব্যবহারের সুবিধা সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক-
MERN দ্বারা যেকোনো ওয়েব এপ্লিকেশন কিংবা অ্যাপ ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে MVC আর্কিটেকচার ব্যবহার করা হয়। MVC ব্যবহারের ফলে ডেভেলপাররা খুব সহজে MERN দ্বারা অনলাইন প্রোগ্রাম ডেভেলপ করতে পারে। ডেভেলপকৃত এপ্লিকেশনগুলো সম্পূর্ণরূপে মাইক্রো সার্ভিস আর্কিটেকচার দ্বারা ডিজাইন করা হয়। আর এর ফলে এই স্ট্যাকটি ব্যবহারে প্রোগ্রামারগণ বিশ্বাসযোগ্য প্রোগ্রাম তৈরি করতে পারে।
MERN স্ট্যাকের সমস্ত কম্পোনেন্টগুলো ওপেন সোর্স টেকনোলজি সরবরাহ করে বিধায় ডেভেলপারগণ খুব সহজে কার্যকর এবং চাহিদা-বহুল ওয়েব এপ্লিকেশন ডেভেলপ করার ক্ষেত্রে MERN কে বেছে নিচ্ছে। আর এ কারণে বিভিন্ন স্টার্টআপসমূহ নিজেদের ওয়েব এপ্লিকেশন কিংবা অ্যাপ ডিজাইন করার ক্ষেত্রে MERN স্ট্যাক ব্যবহার করছে।
অনলাইন রিসোর্স হিসেবে MERN স্ট্যাকের ফ্রি টেমপ্লেট গুলো অ্যাভেইলাবেল রয়েছে। যা ডেভেলপারদের এপ্লিকেশন ডেভেলপ করার ক্ষেত্রে সময় বাঁচাতে সাহায্য করে।
MERN স্ট্যাক সম্পূর্ণরূপে ওপেন সোর্স টেকনোলজি বিধায় ডেভেলপারগণ বিনামূল্যে এটিকে ব্যবহার করতে পারে। যার ফলে খুব দ্রুততম সময়ের মধ্যে তারা কাঙ্ক্ষিত এপ্লিকেশন ডিজাইন করতে পারে।
স্ট্যাক টুলস ব্যবহারের মাধ্যমে প্রোগ্রামারগণ খুব সহজে প্রোগ্রাম ডেভেলপ করে। ফলে ডেভেলপারগণ প্রবলেম সলভিং, ফিচার কিংবা প্রোডাক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে API কলের সুবিধা বৃদ্ধির করার দিকে ফোকাস করতে পারে।
MERN টেকনোলজিতে জাভাস্ক্রিপ্ট-ভিত্তিক রানটাইম নোড এর উপস্থিতি রয়েছে, যা কার্যকরী এবং দ্রুতগতির অ্যাপ তৈরির ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে।
সাধারণ এপ্লিকেশন তৈরির তুলনায় MERN দ্বারা ডেভেলপকৃত এপ্লিকেশন ম্যানেজ করা বেশ সহজ। MERN দ্বারা ডেভেলপকৃত প্রোগ্রামে একাধিক স্তর বিশিষ্ট নকশা ডিজাইন করা হয়েছে, যা নিরাপদ এবং নির্ভরতম এপ্লিকেশন তৈরিতে জনপ্রিয় হয়ে উঠেছে।
MERN এর কমিউনিটি দিন দিন বেড়েই চলছে। যেকারণে আপনি MERN সম্পর্কে যেকোনো কোনো প্রবলেম ফেইস করলে, কমিউনিটি থেকে সমাধান খুঁজে পাবেন।
MERN স্ট্যাক ব্যবহারের বেশ কিছু সুবিধার মধ্যে একটি অন্যতম সুবিধা হল যে এটি ওপেন সোর্স বিধায় টেক স্ট্যাকদের লাইসেন্স এর জন্য বিদ্যমান ঝামেলার অবসান ঘটে। আর এ কারণে MERN দ্বারা তৈরিকৃত এপ্লিকেশন নির্ভরযোগ্য ডাটা সরবরাহ করার ক্ষেত্রে আস্থাভাজন হয়ে উঠেছে।

No comments