আমাদের কাজকে অনেকটা সহজ করে দেয় এমন ১০ টি ক্রোম ব্রাউজার এক্সটেনশনসঃ
এক্সটেনশনের কাজ আমাদের লাইফকে সহজ করে তোলা। দৈনন্দিন বিভিন্ন সময়ে দরকার হয় ও আমাদের কাজকে অনেকটা সহজ করে দেয় এমন ১০ টি ক্রোম ব্রাউজার এক্সটেনশনসঃ
Wappalyzer: এই টুলসের সাহায্যে সহজে একটা ওয়েবসাইটে কোন কোন ল্যাংগুয়েজ ও টেকনোলজি ব্যবহার হয়েছে তা বের করা যায়।
Loom: কার্যকরী একটা এক্সটেনশন এটি। স্ক্রিন রেকর্ড করতে ব্যবহার করা যায় এইটা। এর সাহায্যে HD ভিডিও রেকর্ড করা যাচ্ছে তাই চাইলে এই এক্সটেনশন ব্যবহার করে আমরা ভিডিও টিউটোরিয়াল বানাতে পারি। আবার কাউকে কিছু দেখানোর দরকার হলে ব্যবহার করতে পারি। যেমন কাজ করতে করতে কোন একটা প্রব্লেমে পরেছেন, লুম দিয়ে আপনার সমস্যা রেকর্ড করে সিনিয়র কাউকে দেখানো একটা এক্সাম্পল হতে পারে এই এক্সটেনশনের বাস্তবিক প্রয়োগের।
ColorZilla: ব্রাউজারে পেজের যেকোনো জায়গা থেকে কালার তুলে নেয়ার জন্য হেল্পফুল একটা এক্সটেনশন।
WhatFont: প্রায়শই আমাদের দরকার হয় কোন ফন্ট ব্যবহার করা হয়েছে এই পেজে, এমন তথ্য জানার। এর জন্য এই এক্সটেনশনটি ভালো কাজে আসে।
GoFullPage: এক ক্লিকে ফুলস্ক্রিন স্ক্রিনশট নেয়ার জন্য উপকারী একটি এক্সটেনশন।
LightShot: এর মাধ্যমে স্ক্রিনের যেকোনো জায়গার স্ক্রিনশট নিয়ে ইন্সট্যান্ট অন্যজনের সাথে শেয়ার করা যায় সহজে। কাউকে কোন গাইডলাইন দেয়া বা প্রব্লেম দেখানোর জন্য ইফেক্টিভ একটা এক্সটেনশন।
Grammarly: এর এক্সটেনশনটা আমাদেরকে ইংরেজি সঠিকভাবে লিখতে অনেক সাহায্য করবে। স্পেশালি যখন কোন ক্লায়েন্টকে রিপ্লাই করা হয় তখন এর গুরুত্ব বোঝা যায়।
SimilarWeb: যারা ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করেন তাদের অন্যতম একটা পছন্দের এক্সটেনশন এটি। এর সাহায্যে একটা সাইটের rank, পেজ ভিউ ইত্যাদি চেক করা যায়।
Enable Right Click for Google Chrome: অনেক সময় দেখা যায় অনেক পেজে রাইট বাটন ক্লিক করলে কোন কাজ হয়না। এর কারণ হচ্ছে রাইটক্লিক ইভেন্ট ডিজ্যাবল করা আছে ওই সাইটে ডিফল্ট ভাবে। তাই একে এনাবল করে আমাদের দরকার মেটাতে সাহায্য করবে এই এক্সটেনশনটি।
Keywords Everywhere: কিওয়ার্ড রিসার্চ করার কাজে হেল্পফুল একটা এক্সটেনশন এটি।
আশা করি পোস্টটি আপনাদের উপকারে আসবে।
No comments