আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের প্রথম স্বর্ণপদক জয়
রোমানিয়ার ক্লুজ-নাপোকা শহরে ৫৯তম আইএমওতে দেশের জন্য প্রথম সোনার পদকটি জিতেছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল ও কলেজের শিক্ষার্থী আহমেদ জাওয়াদ চৌধুরী।

আহমেদ জাওয়াদ চৌধুরী ৪২ নম্বরের মধ্যে ৩২ পেয়ে স্বর্ণপদক জয় লাভ করে ।
বাংলাদেশ দলের অপর পাঁচ সদস্য তাহনিক নূর সামিন (২৩ নম্বর), জয়দীপ সাহা (১৯ নম্বর) ও তামজিদ মুর্শেদ রুবাব (১৮ নম্বর) পেয়েছে ব্রোঞ্জ পদক এবং রাহুল সাহা ও সৌমিত্র দাস সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে।

কোচ ড. মাহবুব মজুমদার সহ দলের ৬ সদস্য
এইবার ২১২ নম্বর পেয়ে প্রথম হয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়া ফেডারেশন (২০১) ও চীন (১৯৯) যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়েছে। মোট ১১৪ নম্বর পেয়ে ১০৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৪১তম ।
প্রথম আলো ও ডাচবাংলা ব্যাংক লিঃ কে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড এর সাথে থাকার ১০০ টাকা ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ ।
No comments