নতুন ওয়েব ডেভেলপারদের কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং টুলস পার্ট ১
আসসালামু আলাইকুম। এই ব্যাপার গুলো যদি কারো না জানা থাকে তাই এইখানে বললাম ।
১. যখন কোন ফোল্ডার ক্রিয়েট করবেন তখন সেই ফোল্ডার নামের মধ্যে স্পেস দিবেন না। মাঝে মাঝে কাজ করতে পারে কিন্তু কোন সময় কাজ না করলে ওইটা খুজে পেতে সমস্যা হতে পারে। তাই ফোল্ডার নাম বড় হলে - হাইফেন দিবেন। বা ক্যামেল কেস ব্যবহার করতে পারেন। লাইক : myProject developerPortfolio অথবা my-project developer-portfolio
২.যে কোন ফোল্ডার বা ফাইল এ নাম দেওয়ার ক্ষেত্রে নাম্বার দেওয়া এভয়েড করবেন৷ দিলেও সমস্যা নাই কিন্তু যদি একটু মিনিংফুল করতে পারেন তাহলে আরো ভালো।
৩. বানান এর দিকে খেয়াল রাখবেন। একটা বানান ভূল বা "." "," বা লেটার মিসটেক এইধরনের ছোট ছোট মিসটেক আপনার অনেক সময় নষ্ট করে দিতে পারে। তাই এই ব্যাপারে সাবধান থাকা উচিত।
৪. কিছুক্ষন পর পর পুশ করতে হবে। এবং গিটহাব এ হোস্ট প্রথমেই করে নিবেন। যাতে লাইভে সব ঠিক আছে কিনা চেক করে নিতে পারেন। সাথে ইনকগনিটো মুড এও চেক করে নিবেন।
৫. Github এর রিডমি ফাইলে আপনার প্রজেক্ট সম্পর্কে লিখে রাখা ভালো একটা অভ্যাস তাই এইটা সবসময় করার চেষ্টা করবেন।
৬. Github এ অনেক সময় ইমেজ নাও দেখাতে পারে তাই ইমেজ পাথ দেওয়ার সময় প্রথমে / বা . / দিতে পারেন।
./ মানে কারেন্ট ডিরেক্টরি
/ মানে রুট ফোল্ডার
লাইক :
/Images/logo . png
./Images/logo .png
(ডট এর এইখানে স্পেস দিয়েছি কারণ ফেসবুকে অটো কোন ওয়েবসাইট চলে আসতে পারে)
৭. কোন কিছু কঠিন মনে হলে ভাববেন কোন একটা কাজ সহজে করার জন্যই এই কঠিন কাজ টা শিখছেন। কঠিন বলে ডিমটিভেট করতে চাই না কিন্ত ধৈর্য্য হারাবেন না এবং পরিশ্রম করতে থাকুন। কোন কিছু স্কিপ করবেন না। শিখবেন ভূলে যাবেন এইটাই স্বাভাবিক কিন্ত প্র্যাকটিস চালিয়ে যেতে হবে আর কোন কিছু প্রয়োজন হলে খুজে বের করার মানসিকতা থাকতে হবে।
No comments