কিভাবে একটা ভালো নিশ খুজে পাবেন?
এটা এমন একটা প্রশ্ন যা সবাই খুজে। বিশেষ করে আমার মত নতুনরা এটা নিয়ে বেশি প্যারার মধ্যে থাকে। কারন হচ্ছে তাদের নলেজ থাকে কি কি দেখে কিভাবে নিশ সিলেক্ট করা যায়। আমি আজ সেসব নিয়ে কথা বলব। তবে এটা কোনো টিপস নয় এটা প্রসেস।
টাইপ অফ নিশ রিসার্স
একটি লাভজনক নিশ খুঁজে পেতে ব্যবহার করা যেতে পারে বিভিন্ন ধরনের নিশ রিসার্স পদ্ধতি:
আগ্রহ-ভিত্তিক রিসার্স: এই ধরনের রিসার্স আপনার নিজের আগ্রহ এবং প্যাশন চিহ্নিত করা এবং সেই আগ্রহগুলিকে একটি লাভজনক নিশে পরিণত করার উপায়গুলি সন্ধান করা।
মার্কেট গ্যাপ রিসার্চ: এই ধরনের রিসার্চের মধ্যে একটি মার্কেটে অপূর্ণ চাহিদা চিহ্নিত করা এবং সেই চাহিদাগুলিকে একটি পণ্য বা সার্ভিস দিয়ে পূরণ করার উপায় খুঁজে বের করা।
কীওয়ার্ড রিসার্চ: এই ধরনের রিসার্সে সুযোগের সম্ভাব্য জায়গাগুলি চিহ্নিত করার জন্য একটি নিশের সাথে সম্পর্কিত উচ্চ চাহিদা, কম কম্পিটিশনওয়ালা কীওয়ার্ডগুলি খুঁজে পেতে কীওয়ার্ড রিসার্স ব্যবহার করা।
কম্পিটিশনমূলক রিসার্স: এই গবেষণায় বিদ্যমান এক্সিস্টিং পেলেয়ারদের নিশ রিসার্স করা এবং তাদের শক্তি এবং দুর্বলতাগুলি বের করা। আপনার নিজের আলাদা উপায় খুঁজে বের করা।
সোশ্যাল মিডিয়া রিসার্চ: এই ধরনের রিসার্চের মধ্যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কোনো টপিকে লোকেরা কীভাবে কথা বলে এবং সোশ্যাল মিডিয়াতে একটি নিশে সাথে জড়িত থাকে এবং সুযোগ কেমন সেগুলো দেখে চুজ করা।
আগ্রহ-ভিত্তিক রিসার্স
আমি এটা নিয়ে কথা বলব আজ। আগ্রহ ভিত্তিক রিসার্স করলে আপনার অনেক লাভ আছে। যেমনঃ আপনি অলরেডি জানেন একটি বিষয় সম্পর্কে, তাহলে আপনার অর্ধেক কাজ এম্নিতেই কমে গেল। পুর্বের পোস্টে বলেছি যে আপনার নিশ প্রডাক্ট বেইজ হবে না।
কিরকম আগ্রহের নিশ নিয়ে কাজ করতে পারেনঃ
যে নিশে আপনি ঘন্টার পর ঘন্টা সময় দিলেও বোর ফিল করবেন না।
সে রিলেটেড ভিডিও দেখতে আগ্রহী হবেন।
নিশ আপনার একাডেমিক সাবজেক্ট হতে পারে।
কিভাবে এমন নিশ খুজতে পাবেন?
নিজের আশে পাশে থেকে শুরু করুন। আপনি ইচ্ছা করলেই আপনার বাসা থেকেই কাজ শুরু করতে পারেন। আপনার রুমেই থাকতে পারে আপনার কাংখিত নিশ।
রুমের প্রতি প্রডাক্ট দেখা শুরু করেন।
সেগুলা খাতায় নোট করেন।
ইউজ পার্পাস বের করেন।
প্রডাক্টের মেইন টপিক বের করেন।
কি কি প্রব্লেম ফেস করেন সেই রিলেটেড?
এখন সেগুলা ক্যাটাগরিতে ভাগ করেন।
নোট করেন যেগুলা সম্পর্কে আপনি জানেন না।
এভাবে ৪-৫টা বা তার বেশি প্রডাক্ট পেয়ে যাবেন। সেগুলার মেইন টপিক পেয়ে যাবেন। এসব প্রসেসে আপনি সব নোট করবেন কিন্তু কম্পিউটার ইউজ করা যাবে না। আলাদাভাবে রিসার্সের প্রয়োজন নেই। এখানে আপনার ব্রেনের মেইন কাজ।
আর একটি কারনে নেট/কম্পিউটার ইউজ করবেন না, সেটা হলো যে হয়ত আপনার চুজ করা নিশের কিওয়ার্ড কম বা কম্পিটিশন বেশি। তাই আপনি ডিমোটিভেটেড হয়ে যাবেন। একটা কথা মাথায় রাখবেন যে সব নিশেই সুযোগ রয়েছে।
অনেকে বলেন যে এই নিশ সেচুরেটেড হয়ে গেছে কিন্তু আমি বিশ্বাস করি যে সেখানেও সুযোগ রয়েছে। তাই আমার মতে সেচুরেটেড বলতে কিছু নেই। আপনাকে শুধু আসল জায়গাইয় সুযোগ খুজে বের করতে হবে।
এই কথাতে আসতে আমার অনেক সময় লেগেছে। নিয়মিত নিশ সাইট দেখেন তাহলে বুঝবেন। আমাদের দেশিও জাতীয় নিশ হলো ফিসিং। অনেকে ভয়ে কাজ করেনা। কিন্তু মোশান ইনভেস্টে এই টপিক নিয়ে অনেক সাইট হাই প্রাইজে সেল হতে দেখেছি। এখনো একটা রয়েছে প্রায় $৪০,০০০ ডলারে যার বয়স মাত্র ১ বছর ৬ মাস।
যাইহোক, আসল টপিকে ফিরি। আপনি আপনার ইন্টেরেস্ট থেকে যখন ৪-৫ টা নিশ চুজ করে ফেলেছেন তারপর সেগুলা থেকে আপনার নিজের মত করে ক্যাটাগরিতে ফেলে বাদ দিতে পারেন। যেটা সম্পর্কে আপনি অনেক ভালো জানেন সেটা নিয়েই সামনে আগান।
এখন একটা নিশ চুজ করলেন, তারপর…
এবার আপনি আপনার অপর্চুনিটি খুজে বের করবেন। এখানে আপনি কম্পিউটার ইউজ করবেন। আপনি এখন দেখবেনঃ
এই টপিকে আর কি কি প্রডাক্ট আছে।
সেগুলার দাম কেমন?
ফেসবুক, রেডিটে আপনার টপিকে কি ধরনের কথা হয়?
কারা আপনার অডিয়েন্স?
তারা কি কি প্রব্লেম ফেস করে এবং কি সাজেশন চায়?
উইকিতে যান এবং দেখেন সাব-টপিক কি কি আছে।
গুগলে সার্চ দিয়ে কম্পিটিটর বের করেন।
তাদের ভুল বের করেন।
আপনি কিভাবে ভেলু এড করতে পারবেন।
নিশ ন্যারো করে মাইক্রো লেভেলে চিন্তা করেন।
এর পর সে সাব-সাব-সাব টপিকে কিওয়ার্ড রিসার্স শুরু করেন।
একটা জিনিষ মাথায় সেট করেন যে কষ্ট ছাড়া কিছুই সম্ভব না। এখন এই পোস্ট ৯৯% মানুষ মাথায় নিবে না। পুরা জিনিষ বুঝার চেষ্টাও করবে না। কারন তারা কষ্ট করতে চায় না। আমার কথাগুলো নতুন না, এগুলা অনেক বড় বড় মার্কেটার অনেক আগে থেকেই বলে আসছে।
আশা করি অনেকের কাজে লাগবে নিজের ব্রেন সজাগ করতে। ইনশাআল্লাহ আবার হাজির হব নতুন পোস্ট নিয়ে।
No comments