amazon

PNG বা "ব্যাকগ্রাউন্ড ছাড়া" ছবি কিভাবে ডাউনলোড করব?

 

অনেকেই গুগোলে .png ফরম্যাটের আইকন, লোগো বা ছবি ডাউনলোড করতে যেয়ে সঠিক ভাবে .png ফরম্যাটে ডাউনলোড করতে পারছেন না; বেকগ্রাউন্ড থেকেই যাচ্ছে অনেক ক্ষেত্রে। মূলত নিচের ছবির মতো দেখানো পদ্ধতিতে বেকগ্রাউন্ড ছাড়া ছবি ডাউনলোড করতে পারবেন।
বুঝার সুবিধার্থে নিচের ছবির ধাপগুলোই ক্রমান্বয়ে তুলে ধরলাম-
  1. প্রথমে আপনার নির্ধারিত টপিকের নাম গুগোলে সার্চ করুন
  2. এরপর গুগলের "Images" সেকশনে যান
  3. এর পর (একটু ডান পাশে) "Tools" সেকশনে ক্লিক করুন। এবং দেখতে পাবেন নিচে ছোট করে আরও কয়েকটি সেকশন যুক্ত হয়েছে।
  4. সেখান থেকে "Color" নামক একটি ড্রপডাউন বার পাবেন।
  5. এটি ক্লিক করে "Transparent" সিলেক্ট করুন
  6. ব্যাস, এখন আপনার সামনে যতগুলো ছবি আছে সব গুলোরই বেকগ্রাউন্ড রিমুভ করা রয়েছে।

     
এভাবে আপনি চাইলে বিভিন্ন কালার ও প্রকার-ভেদের ছবি সর্ট করে সার্চ করতে পারেন। এছাড়াও আরও বেশ কিছু ওয়েবসাইট আছে যেগুলো আইকন/লোগো (png format) ডাউনলড করার জন্যে পপুলার। Maruf Hossain ভাই হয়তো উনার কোর্সে এমন অনেক কিছুই দেখিয়ে থাকতে পারেন, আমি বেশ শুরুর দিকে আছি, তাই এখনও জানি না। তবে যারা আমার মতোই শুরুর দিকে আছেন তাদের জন্যে একটু সহজ ভাবে বলে দিলাম এক জাগায়, যেন কাজ করতে ইজি হয়।

নিচে কিছু ওয়েবসাইটের লিংক দিচ্ছি, যেগুলো থেকে অনেক সুন্দর সুন্দর আইকন বা লোগো নামাতে পারবেন আপনারা-
  1. Simple Icons: এটি বিভিন্ন নামকরা ব্রেন্ড লোগো এর জন্যে পপুলার-
    https://simpleicons.org/
  2. Emojipedia: এখানে আপনি অসংখ্য ইমোজি পাবেন-
    https://emojipedia.org/

No comments

Powered by Blogger.