কিভাবে ওয়ার্ডপ্রেস পোস্ট রিভিশন বন্ধ করবেন?

কিভাবে ওয়ার্ডপ্রেস পোস্ট রিভিশন বন্ধ করবেন?
ওয়ার্ডপ্রেসে একটা সুবিধা আছে যে আপনি যতবার কোন পোস্ট সম্পাদনা করবেন তত বার পোস্ট টেবিলে নতুন একটা row তৈরি করবে মানে আপনার প্রতিবারের পরিবর্তন গুলো ঠিক ঠাক মতো আলাদা আলাদা পোস্ট হিসাবে সংরক্ষণ করবে।
যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন তারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন পোস্ট সম্পাদনা করতে গেলে নিচের দিকে “Post Revisions” নামে একটা ব্লক পাবেন।
এটা বেশ সুবিধার কারণ আপনি চাইলে আপনার আগের কোন রিভিশনের রোল ব্যাক করতে পারেন। হয়তো ভুল করে কোন সম্পাদনা করলেন আবার আগের অবস্থায় ফিরে আসলেন। এর অসুবিধাও আছে যেমন, পোস্ট সংখ্যার বাড়ার সাথে সাথে এই রকম অসংখ্য রিভিশন ডাটাবেজে সেইভ হবে।
উল্লেখ্য যে প্রতি রিভিশনের পোস্টের সাথে সংশ্লিষ্ট সব কিছু সংরক্ষণ হয়। ডাটাবেজ ভারি হওয়ার কারনে আপনার ওয়েবসাইট স্পীড কমে যাবে।
তাই যাদের ডাটাবেজ সাইজের লিমিটেশন রয়েছে তারা চাইলে এই রিভিশন করার ব্যবস্থা/অপশন বন্ধ করে দিতে পারেন।
তাই যাদের ডাটাবেজ সাইজের লিমিটেশন রয়েছে তারা চাইলে এই রিভিশন করার ব্যবস্থা/অপশন বন্ধ করে দিতে পারেন।
১। wp-config.php ফাইলটি ব্যাকআপ করে নিন।।
২। সি- প্যানেল থেকে wp-config.php ফাইলটি ওপেন করুন।
৩। /* That's all, stop editing! Happy blogging. */ এই লিখাটি খুজে বের করুন এবং এর আগে এই কোডটি বসিয়ে দিন। define('WP_POST_REVISIONS', false );
৪। সেভ করুন।

এর পর থেকে আপনার আর পোস্ট রিভিশন হবে না এবং
ডাটাবেজ সাইজ কম থাকার কারনে সাইট স্পীডে সমস্যা হবে না।
ডাটাবেজ সাইজ কম থাকার কারনে সাইট স্পীডে সমস্যা হবে না।
No comments