বিনা মূল্যে অনলাইনে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ
বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছে ই–শিখন।জুলাই মাস থেকে অনলাইনে বিনা মূল্যে ১০টি বিষয়ের ওপর প্রশিক্ষণ দিতে শুরু করবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠান ইশিখন। গত দুই বছর ধরে অনলাইন ভিত্তিক প্রশিক্ষণ দিচ্ছে প্রতিষ্ঠানটি। এবারে দুই হাজার প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে ইশিখন। অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ৩ থেকে ৫ মাস মেয়াদ হবে কোর্সগুলোর। প্রশিক্ষণের আওতায় দেশের যেকোনো জেলা থেকে নারী–পুরুষ সবাই আবেদন করতে পারবেন। দক্ষ ফ্রিল্যান্সার ও প্রশিক্ষকেরা অনলাইন কোর্স পরিচালনা করবেন।
ইশিখনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৬ সালে বিনা মূল্যের এই কোর্সের আওতায় ফ্রিল্যান্সিং ও তথ্যপ্রযুক্তি বিষয়ক ১৫ হাজার টাকার অধিক খরচের কয়েকটি কোর্সে এক হাজার শিক্ষার্থী প্রশিক্ষণ নেন। এবারে প্রশিক্ষণের মান আরও উন্নত করা হয়েছে। প্রতি বছরের মতো এ বছরেও নিবন্ধন ফি ৩৫০ টাকা লাগবে।
এবারে প্রশিক্ষণ শেষে সনদের পাশাপাশি বৃত্তি ও আয়ের সুযোগ করে দেবে ইশিখন। কোর্সে অংশ নিয়ে যাঁরা ৮০ শতাংশের ওপরে নম্বর পাবেন তাঁদের ৫০ জনকে ১৫ হাজার টাকা বৃত্তি দেবে প্রতিষ্ঠানটি। আবেদন করার লিংক eshikhon.com/pro-offer

No comments