ফাইভার আইডি ভেরিফিকেশন।
ফাইভারের আইডি ভেরিফিকেশনঃ
১। আপনার প্রফাইলে যদি স্ক্রিনসটের ০১ এর মত কোন মেসেজ আসে তবে আপনাকে আপনার আইডি ভেরিফিকেশন করতে হবে। এর জন্য আপনি ০৭ দিন সময় পাবেন। এর মধ্যে না করলে আপনার আইডিতে সমস্যা হবে। নোটিফিকেশন না আসলে কিছুই করতে হবে না।
২। আইডি ভেরিফিকেশনের জন্য আপনার NID/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এর যে কোন একটি রেডি থাকতে হবে। কোন অনলাইন কপি গ্রহণযোগ্য না। হার্ড কপি হতে হবে।
৩। সব কিছু রেডি থাকলে স্টার্ট এ ক্লিক করুন। দুই ভাবে ভেরিফিকেশন করতে পারেন পিসি অথবা মোবাইল। তবে মোবাইলকে তারা প্রিফার করছে। পিসিতে কোন ওয়েবক্যাম না থাকলে ইরর দেখাবে। আমি মোবাইলে ভেরিফিকেশন করতে বলব। ভাল রেজুলেসনের ক্যামেরা ফোন ইউজ করবেন। স্ক্রিনশট ০২ দেখুন।
৪। প্রথমে ধাপে আপনার NID/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এর সামনের দিক ক্যামেরার সামনে ধরবেন। ওকে প্রেস করবেন। দ্বিতীয় ধাপে আরেকটি অপশন আসবে, সেখানে আপনার সেলফি তুলবেন। ক্যামেরার রেজুলেশন ভাল হতে হবে এবং পর্যাপ্ত আলো থাকতে হবে। যেন আপনার চেহারা ভাল করে বুঝা যায়। আইডির সাথে চেহারার হুবহু মিল না থাকলে সমস্যা নেই। তবে একেবারে বিপরীত হলে সমস্যা যেমন মেয়ের প্রফাইলে ছেলের ছবি ইত্যাদি ইত্যাদি।
৫। সবকিছু ঠিক থাকলে ওকে করুন। আপনি স্ক্রিনসট ০৩ এর মত একটা মেসেজ পাবেন। তারা রিভিউ করার জন্য কয়েক সপ্তাহ সময় নেবে। রিভিউ করার পর আপনাকে মেসেজ দেবে।
এই প্রসেস এখনো বেটা মোডে আছে। অর্থাৎ তারা এখনো পরীক্ষা নিরীক্ষা করছে। ফাইনাল কাজ শুরু করেনি। কাজেই সবাইকে এখনই আইডি ভেরিফিকেশন এর জন্য বলবে না। মুলত নতুন সেলারদের আইডিতে ভেরিফিকেশন করার জন্য বলছে। গত কয়েক দিনে যাদেরকে বলেছে সবাই নতুন সেলার। মনে রাখা উচিত Fiverr এ প্রায় ০৩ মিলিয়ন সেলার আছে। ম্যানুয়ালি সবাইকে রিভিউ করতে গেলে কয়েক বছর লেগে যাবার কথা
📷
কাজেই এটা কতদিন চলবে সেটা ভবিষ্যতই বলতে পারবে।
আপনার করনীয়ঃ
১। আপনার NID/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স রেডি রাখুন। না থকলে পাসপোর্ট করতে পারেন। দালাল ধরে করলে পুলিশের ঝামেলা ছাড়া দ্রুত হবে (আমি এটা উৎসাহ দিচ্ছি না। কিন্তু কিছু করার নেই, যে দেশে যেটা চলে, আমার হজ্জে যাবার প্রস্তুতি শুরু হয়েছিল পাসপোর্টের দালালকে ঘুষ দেয়ার মাধ্যমে
📷
)
২। অযথা তাড়াহুড়া করে প্রফাইল চেঞ্জ করবেন না। এতে আপনার রেগুলার বায়াররা বিভ্রান্ত হবে, আপনার সেলসের ক্ষতি হবে। ভাবেচিন্তে চেঞ্জ করেন।
৩। আপনার যদি কোন কিছুই না থাকে তবে আপনার প্রফাইল আপনার নিকট জনের আইডি দিয়ে ভেরিফাই করতে পারবেন। প্রফাইলও সেই ভাবেই সাজাবেন। ছবিও তারটাই দেবেন। প্রফাইলে যদি লোগো থাকে বা আপনার ছবির আভাটার থাকে তবে চেঞ্জ না করলেও চলে (ব্যক্তিগত মত)। ফুল, লতাপাতা, দেশী বিদেশি সুন্দরী মেয়ের ছবি দ্রুত চেঞ্জ করুন। নিকট জনকে দিয়ে প্রফাইল ভেরিফাই করে আপনি শুধু প্রফাইল ইউজ করবেন। গ্রুপের অনেক সফল সেলার আছে যাদের বয়স ১৮ হয়নি। তাদের জন্য এটাই বেস্ট।
৪। বেশি চালাকি করে কিছু করতে যাবেন না। Fiverr এ কাজ করতে গেলে সৎ এবং বোকা থাকতে হবে। গত চার বছরে অনেক চালাক সেলার দেখেছি। যাদের এখন টর্চ লাইট দিয়েও খুজে পাওয়া যাবে না
📷
তাই সাবধান! তারা আমাদের থেকে অনেক বেশি চালাক।
সবাই ভাল থাকবেন। ধন্যবাদ
(আমি এই পর্যন্ত যা জানি তা পোস্টে দিলাম। কাজেই আরো প্রশ্ন থাকলে অভিজ্ঞ কারো হেল্প নিন বা কমেন্ট করুন কেউ হয়ত হেল্প করবে। আমার আপাতত বলার কিছু নেই ধন্যবাদ! )

No comments